সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে 'আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন' বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রোববার (২২ জুন) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
\r\nরাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, \"একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তা চরম দায়িত্বহীন। এতে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। যুক্তি যাই হোক, এই ধরনের পদক্ষেপ বৈধতা পায় না।\"
\r\nবিবৃতিতে আরও বলা হয়, \"আমরা যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি এবং সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছি।\"
\r\nএদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন হামলা এবং ইরান-রাশিয়ার কৌশলগত জোট নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।